আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শিক্ষকতাকে ‘জাতীয় মর্যাদা’ ও ‘অটল’ মনোবৃত্তির প্রধান স্থপতি হিসেবে মন্তব্য করেছেন।
শিক্ষক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শিক্ষকদের দায়িত্বকে শুধু জ্ঞান স্থানান্তরের মধ্যে সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করেন।
তিনি শিক্ষকদেরকে জীবনের প্রজ্ঞার পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করেন, যারা শিক্ষার্থীদের অন্তরে মানবতা ও দায়িত্ববোধের চিহ্ণ এঁকে দিয়ে ইরানের সামাজিক ভবিষ্যৎ গড়ে তোলেন।
প্রেসিডেন্টের দেওয়া বার্তার অন্য অংশে পেজেশকিয়ান মিনাবের “শাজারে তাইয়্যেবা” স্কুলে সংঘটিত মর্মান্তিক ঘটনার উল্লেখ করে বলেন, এটি সমাজের সবচেয়ে নিষ্পাপ অংশকে শত্রুদের লক্ষ্যবস্তু করার এক বেদনাদায়ক প্রমাণ। তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে হামলা ইরানের উন্নয়নের বিরুদ্ধে স্পষ্ট শত্রুতার নিদর্শন।
Your Comment